ভারতীয় সংবিধানের রচনা – ঐতিহাসিক পটভূমি  "আজকের ক্লাসে আমরা WBCS এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার Polity সিলেবাসের সবচেয়ে গুরুত...

01 : ভারতের সংবিধানের পটভূমি

/
0 Comments

 ভারতীয় সংবিধানের রচনা – ঐতিহাসিক পটভূমি 


"আজকের ক্লাসে আমরা WBCS এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার Polity সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি (Historical Background of Indian Constitution) নিয়ে বিস্তারিত আলোচনা করব।"


সংবিধান হল আমাদের দেশের 'মৌলিক আইন', কিন্তু এটা একদিনে তৈরি হয়নি। এর পিছনে আছে 200  বছরের ব্রিটিশ শাসনের ইতিহাস, বিভিন্ন আইন, এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অবদান। WBCS প্রিলিমসে প্রতি বছর 2/3 টা প্রশ্ন আসে (যেমন: কোন আইন দিয়ে ফেডারেল স্ট্রাকচার শুরু হল?), আর মেইন্‌সে Paper-5-এ 5/6 টা প্রশ্ন আসে।


 আজ আমরা শূন্য থেকে শুরু করে সব কভার করব – ব্রিটিশ আইনগুলো, তাদের প্রভাব, এবং দেশীয় নেতাদের ভূমিকা। 


1. ভূমিকা: সংবিধানের রচনার পটভূমিভারতীয় সংবিধান 1949  সালের 26 নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালের 26 জানুয়ারি কার্যকর হয়। এটা বিশ্বের সবচেয়ে লম্বা লিখিত সংবিধান (ভারতীয় সংবিধানে বর্তমানে 448টি article, 12টি তফসিল /schedule এবং 25টি অংশ / part রয়েছে। 1950 সালে গৃহীত হওয়ার সময় এর মূলত 395টি article, 8টি তফসিল এবং 22টি অংশ ছিল) । কিন্তু এর মূল সূত্র আছে ব্রিটিশ শাসনকালীন আইনগুলোতে। ব্রিটিশরা ভারতে তাদের স্বার্থ রক্ষার জন্য ধাপে ধাপে আইন চালু করে, যা পরে আমাদের সংবিধানের ভিত্তি হয়। আমরা এগুলোকে দুই ভাগে ভাগ করব:


ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন (1773-1858): ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ।

ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন (1858-1947): ক্রাউনের / রাণীর  সরাসরি শাসন।


এছাড়া, দেশীয় নেতাদের দাবি (যেমন নেহরু রিপোর্ট, গান্ধীজির সত্যাগ্রহ) এই প্রক্রিয়াকে প্রভাবিত করে। 


 কোম্পানির শাসন (1773–1858): প্রাথমিক সংস্কার - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার জন্য ভারতে আসে, কিন্তু 1757 (পলাশী যুদ্ধ) এবং 1765 (বক্সার যুদ্ধ)-এর পর শাসন করে। দুর্নীতি বাড়লে ব্রিটিশ পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে। প্রধান আইনগুলো:


Regulating Act, 1773: 

  • প্রথম ব্রিটিশ আইন যা কোম্পানির উপর নিয়ন্ত্রণ আরোপ করে।  বাংলার গভর্নরকে 'গভর্নর জেনারেল' করা হয় (প্রথম: ওয়ারেন হেস্টিংস)।  

  • কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন (1774)।  

  • প্রভাব: সংবিধানে জুডিশিয়াল সিস্টেমের ভিত্তি।  

WBCS প্রশ্ন উদাহরণ: "Regulating Act দিয়ে কী পরিবর্তন হল?" (প্রিলিমস 2021-এ অনুরূপ)। 


Pitt's India Act, 1784: 

  • প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের আইন।  কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্য পৃথক করা।  

  • Board of Control স্থাপন (ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ করবেন)। এই board দেশে যুদ্ধ, শান্তিচুক্তি, অধিগৃহিত স্থানগুলির প্রশাসন পরিচালনা করবে। 

  • Court of director স্থাপন। (কোম্পানীর বণিকসভা পরিচালনা করবে)। এইসভা কোম্পানীর ব্যবসার বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

  • প্রভাব: দ্বৈত শাসনের শুরু, যা পরে সংবিধানে গভর্নরের ভূমিকায় দেখা যায়।  

WBCS প্রশ্ন: "Pitt's Act-এ Board of Control-এর ভূমিকা কী?"


Charter Acts (1793, 1813, 1833, 1853): কোম্পানির চার্টার নবায়নের আইন।  

1793: কোম্পানির একচেটিয়া ব্যবসা অটুট রাখা, কিন্তু গভর্নরের ক্ষমতা বাড়ানো।  


1813: 

  • ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একচেটিয়া ব্যবসা শেষ (চা ও চীন ব্যতীত), খ্রিস্টান মিশনারিদের প্রবেশ, তার ভারতের খ্রিস্ট ধর্ম প্রসারের কাজ শুরু করেন। 

  • বছরে শিক্ষা খাতে 1 লক্ষ টাকা খরচ করবে কোম্পানী। 

  • ব্রিটিশ নাগরিকরা ভারতের সম্পত্তি কেনার অনুমতি পায়। 

  • প্রভাব: শিক্ষা নীতির শুরু। 

  

1833: 

  • বাংলার গভর্নর জেনারেলকে 'ইন্ডিয়ার গভর্নর জেনারেল' করা (প্রথম: উইলিয়াম বেন্টিঙ্ক)। 

  • ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একচেটিয়া ব্যবসা সম্পূর্ণ শেষ। 

  • আইন কমিশন স্থাপন (লর্ড মেকলে)। 

  • প্রভাব: কেন্দ্রীয়করণ, সংবিধানে ল আইনের ভিত্তি।  


1853: 

  • প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস (প্রথম ICS)। 

  • ভারতের শাসন পরিচালনায়, বড়লাটের আইন প্রণয়ন সংক্রান্ত (Legislative Functions) কাজ ও প্রশাসন সংক্রান্ত (Executive Functions) কাজগুলিকে প্রথমবারের মত আলাদা করা হয়। যেমন বর্তমানে সংসদ / বিধানসভা আইন প্রণয়ন করে আর মন্ত্রিসভা প্রশাসন চালান অনেকটা সেই রকমই ব্যবস্থা। 

  • লেজিসলেটিভ কাউন্সিলে (আইন প্রণয়ণে) ভারতীয়দের অন্তর্ভুক্তি। 

প্রভাব: সংবিধানে পার্লামেন্টারি সিস্টেমের প্রথম ধাপ।

WBCS প্রশ্ন: "কোন Charter Act দিয়ে parliamentary system শুরু?" 


1857-এর বিদ্রোহের পর কোম্পানির শাসন শেষ।


 ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন (1858-1947): উন্নত সংস্কার 1858-এর পর Crown-র / রাণীর সরাসরি শাসন শুরু। 


প্রধান আইন:

Government of India Act, 1858: 

  • কোম্পানির ক্ষমতা ব্রিটিশ ক্রাউনকে হস্তান্তর।  

  • গভর্নর জেনারেলকে 'ভাইসরয়' (রাজপ্রতিনিধি) করা।  (প্রথম ভাইসরয় - লর্ড ক্যানিং)

  • বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টর ব্যবস্থা শেষ করা হয়। অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা শেষ করা হয়। 

  • ব্রিটিশ ক্যাবিনেট অর্থাৎ ব্রিটিশ মন্ত্রীসভার একজন সদস্যকে ভারত বিষয়ক মন্ত্রী পদে বসান হয়। পদটির নাম - সেক্রেটারি অফ ষ্টেইট ফর ইন্ডিয়া। ইনি ভারত শাসন বিষয়ক সম্পূর্ণ দ্বায়িত্ব পান। ইনি ব্রিটিশ সংসদের কাছে দ্বায়িত্বশীল। 

  • India Council স্থাপন।  এই কাউনসিলটি 15 সদস্যের যারা ভারত বিষয়ক মন্ত্রীকে প্রশাসনে হেল্প করবে। 

  • প্রভাব: সংবিধানে কেন্দ্রীয় শাসনের মডেল। 

WBCS প্রশ্ন: "কোন আইন দিয়ে ক্রাউনের শাসন শুরু?" 


Indian Councils Act, 1861: 

  • লেজিসলেটিভ কাউন্সিলে ভারতীয়দের অন্তর্ভুক্তি (অ-সরকারি সদস্য)।  

  • বিকেন্দ্রীকরণ শুরু হয়। বম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সিগুলিকে নিজ নিজ আইন প্রণয়নের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। 

  • পোর্টফোলিও ব্যবস্থা শুরু করা হয়। অর্থাৎ বর্তমানে যেমন এক একটি মন্ত্রীকে এক একটি বিভাগের দ্বায়িত্ব দেওয়া হয়। যেমন কয়লা মন্ত্রী, কৃষিমন্ত্রী এই গুলোকে পোর্টফোলিও বলে। 

প্রভাব: আইনসভার শুরু।


Indian Councils Act, 1892: 

  • নির্বাচনের ধারণা (পরোক্ষ)।  

প্রভাব: পার্লামেন্টারি ডিবেটের শুরু।


Indian Councils Act, 1909 (Morley-Minto Reforms): 

  • প্রথমবার মুসলিমদের জন্য পৃথক নির্বাচনমণ্ডল। 

  • কেন্দ্রীয় লেজিসলেচারে (আইনসভায়) ভারতীয় সদস্য বাড়ানো।  

  • লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচকমণ্ডলীর জনক বলা হয়। (Father of communal electorate)

  • প্রথম ভারতীয় হিসাবে, Lord সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ভাইসরয়ের এগজিকিউটিভ কাউনসিলে law মেম্বার হন। 

প্রভাব: সংবিধানে সাম্প্রদায়িকতার বীজ, কিন্তু আইনসভার বিস্তার। 


Government of India Act, 1919 (Montagu-Chelmsford Reforms): 

  • দ্বৈত শাসন (Dyarchy) প্রদেশে।  

  • কেন্দ্রে দ্বিকক্ষ বিধানসভা (Council of State, Legislative Assembly)।  

  • প্রাদেশিক শাসন ব্যবস্থায় আইন প্রণয়ন ও প্রশাসন বিষয় (subjects) গুলিকে ‘transferred’ (মন্ত্রীসভার পরমর্শক্রমে গভর্নর এই বিষয়গুলি পরিচালনা করবেন) ও ‘reserved’ (গভর্নর এই বিষয়গুলি তাঁর এগজিকিউটিভ কাউনসিলের পরামর্শক্রমে পরিচালনা করবেন) দুই ভাগে ভাগ কর হয়। 

  • এই ধরনের ব্যবস্থাকে দ্বৈত শাসন বলা হয়। 

  • এই আইনের মাধ্যমে দেশ প্রথমবার কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা (bicameral legislature) ও প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা introduce করা হয়। সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থার মধ্যে শিখ, ভারতের খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান শ্রেণীদের অন্তর্ভুক্ত করা হয়। 

  • লন্ডনে ভারতের হাই কমিশনার পদ সৃষ্টি করা হয়। 

  • পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়, চাকরিতে নিয়োগ করার জন্য। 

প্রভাব: WBCS প্রশ্ন: "1919 Act-এ Dyarchy কোথায়?" 


সাইমন কমিশন

1919 সালের আইন ভারতে কেমন প্রশাসনিক পরিবর্তন এনেছে এটা দেখার জন্য 10 বছর পর একটি কমিশন গঠনের কথা ব্রিটিশ সরকার আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু সেটা 1927 সালেই ব্রিটিশ সরকার পাঠান যা সাইমন কমিশন নামে পরিচিত। চেয়ারম্যান জন সাইমনের নেতৃত্বে সেই কমিশনের সকল সদস্য ছিলেন ব্রিটিশ, এই কমিশনে কোন ভারতীয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় নি। তাই এই কমিশনকে কংগ্রেস বয়কট করে। 

এই কমিশন যে পরামর্শ দিয়েছিল তার মধ্যে - দ্বৈত শাসনব্যবস্থার অবলুপ্তি, প্রদেশে দ্বায়িত্বশীল সরকারের গঠন, ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার (Federal system) introduction ইত্যাদি।

Government of India Act, 1935: 

সবচেয়ে গুরুত্বপূর্ণ – 

  • আমাদের সংবিধানের প্রায় ৬০% এর থেকে নেওয়া।  

  • ফেডারেল স্ট্রাকচার (কেন্দ্র + প্রদেশ)।  

  • প্রাদেশিক স্বায়ত্তশাসন, Dyarchy কেন্দ্রে।  

  • Federal Court, RBI স্থাপন।  


প্রভাব: সংবিধানে ফেডারেলিজম, গভর্নরের ক্ষমতা, তফসিল। WBCS প্রশ্ন: "1935 Act-এর তিনটি লক্ষ্য কী?" (যুক্তরাষ্ট্র (Federal) , প্রাদেশিক স্বায়ত্তশাসন, ব্রিটিশ স্বার্থ রক্ষা) 

WBCS প্রশ্ন: "কোন আইন দিয়ে Unitary থেকে Federal-এ পরিবর্তন?" ( 1935) 


1919 আইন কেন হবে না? এই আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক দুই ভাগে প্রশাসন ভাগ করা হয়। 

১৯১৯ সালের আইন (Montagu-Chelmsford Reforms) কেন পুরোপুরি ফেডারেল ছিল না, তার মূল কারণগুলো নিচে দেওয়া হলো:

১. ক্ষমতার উৎস: ১৯১৯ সালের আইনে কেন্দ্র থেকে প্রদেশে কিছু ক্ষমতা দেওয়া হলেও, চূড়ান্ত ক্ষমতা ছিল কেন্দ্রের হাতেই। প্রদেশগুলো তাদের ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট বা সংবিধান থেকে নয়, বরং কেন্দ্রের কাছ থেকে 'ডেলিগেশন' বা অনুদান হিসেবে পেয়েছিল।

২. দ্বৈত শাসন (Dyarchy): এই আইনে প্রাদেশিক স্তরে 'দ্বৈত শাসন' চালু হয়েছিল, কিন্তু কেন্দ্র তখনও এককেন্দ্রিক বা Unitary ছিল।

৩. নিয়ন্ত্রণ: ভাইসরয় বা কেন্দ্রীয় সরকারের হাতে প্রাদেশিক শাসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যেকোনো প্রাদেশিক সিদ্ধান্ত কেন্দ্র বাতিল করে দিতে পারত।

সহজভাবে বললে, ১৯১৯ সালের আইন ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ (Decentralization), আর ১৯৩৫ সালের আইন ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো (Federation)। ১৯৩৫ সালের আইনেই প্রথমবার কেন্দ্র ও প্রদেশকে আলাদা আইনি সত্তা হিসেবে গণ্য করা হয়।

Indian Independence Act, 1947: 

  • 18ই জুলাই 1947-এ পাস।  

  • ভারত ও পাকিস্তানের বিভাজন।  

  • ডমিনিয়ন স্ট্যাটাস।  

প্রভাব: সংবিধান সভার পথ প্রশস্ত। WBCS প্রশ্ন: "Indian Independence Act কবে পাস?" (১৮ জুলাই ১৯৪৭) 


ভারতীয় সংবিধানে এই আইনগুলির প্রভাব-ব্রিটিশ প্রভাব: পার্লামেন্টারি সিস্টেম (1919, 1935), ফেডারেলিজম (1935), জুডিশিয়ারি (1773), অফিস অফ প্রফিট ইত্যাদি ।

সংবিধান সভা (1946 - 49): ড. আম্বেডকরের নেতৃত্বে, 299 সদস্য।


 দেশীয় নেতাদের অবদান 

গান্ধীজি: সত্যাগ্রহ, স্বরাজ দাবি – 1919 Act-এর বিরোধিতা।  

নেহরু: Nehru Report (1928) – সংবিধানের খসড়া, ফেডারেল স্ট্রাকচার দাবি।  

আম্বেদকর: সংবিধান সভার চেয়ারম্যান, সমতা ও ন্যায়ের উপর জোর।  

কংগ্রেস ও অন্যান্য: লাহোর অধিবেশন (১৯২৯) – পূর্ণ স্বরাজ দাবি, যা 1947 Act-এর দিকে নির্দেশ করে। 

WBCS প্রশ্ন: "Nehru Report-এর গুরুত্ব কী?" 



                                              ONE LINER REVISION

1. ভারত শাসনের প্রথম ব্রিটিশ আইন কোনটি? → Regulating Act, 1773  

2. প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন? → ওয়ারেন হেস্টিংস   

3. কোন আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্য সম্পূর্ণ শেষ হয়? → Charter Act, 1833  

4. বাংলার গভর্নর-জেনারেলকে ‘ইন্ডিয়ার গভর্নর-জেনারেল’ কোন আইনে করা হয়? → Charter Act, 1833  

5. প্রথম ল আইন কমিশন গঠন করেন কে? → লর্ড মেকলে (Charter Act, 1833)  

6. ভারতে সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা কোন আইনে শুরু হয়? → Charter Act, 1853  

7. 1857-এর বিদ্রোহের পর কোম্পানির শাসন শেষ হয় কোন আইনে? → Government of India Act, 1858  

8. গভর্নর-জেনারেলকে ভাইসরয় করা হয় কোন আইনে? → Government of India Act, 1858  

9. ভারতে পৃথক নির্বাচনমণ্ডলী প্রথম কাদের জন্য চালু হয়? → মুসলিমদের জন্য (Indian Councils Act, 1909)  

10. Morley-Minto Reforms কোন আইন? → Indian Councils Act, 1909  

11. প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন (Dyarchy) কোন আইনে চালু হয়? → Government of India Act, 1919  

12. Montagu-Chelmsford Reforms কোন আইন? → Government of India Act, 1919  

13. ভারতীয় সংবিধানের সবচেয়ে বেশি অংশ কোন আইন থেকে নেওয়া? → Government of India Act, 1935  

14. প্রাদেশিক স্বায়ত্তশাসন কোন আইনে চালু হয়? → Government of India Act, 1935  

15. ভারতে ফেডারেল কাঠামোর প্রস্তাব প্রথম কোন আইনে? → Government of India Act, 1935  

16. RBI স্থাপনের প্রস্তাব কোন আইনে? → Government of India Act, 1935  

17. ভারত-পাকিস্তান বিভাজন ও স্বাধীনতার আইন কোনটি? → Indian Independence Act, 1947  

18. Indian Independence Act কবে পাস হয়? → 18 জুলাই 1947   

19. ভারতীয় সংবিধান সভা গঠিত হয় কবে? → 9 ডিসেম্বর 1946  

20. সংবিধান সভার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে? → ড. বি. আর. আম্বেদকর  

21. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? → 26 নভেম্বর 1949 

22. ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? → 26 জানুয়ারি 1950  

23. সংবিধানের ‘জনক’ বলা হয় কাকে? → ড. বি. আর. আম্বেদকর  

24. Nehru Report কবে প্রকাশিত হয়? → 1928

25. কোন আইনে Board of Control স্থাপিত হয়? → Pitt’s India Act, 1784 


এই 25টা এক লাইন মুখস্থ করলে WBCS প্রিলিমস ও মেনসে এই চ্যাপ্টার থেকে 5/7 নম্বর পাকা।



বিগত বছরগুলিতে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন প্রশ্ন 



  1. কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল?
    উত্তর -- ১৯৪৬ (মার্চ ১৯৪৬)।

  2. ভারত শাসন আইন ১৯৩৫-এর ভিত্তি কী ছিল?
    উত্তর -- সংসদীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা (Federal structure with parliamentary form)। এটি প্রাদেশিক স্বায়ত্তশাসন ও কেন্দ্র-রাজ্য ক্ষমতা বণ্টনের ভিত্তি দেয়।

  3. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কোন অংশ ভারতের বর্তমান সংবিধানে স্থান পেয়েছে?
    উত্তর -- বেশিরভাগ অংশই — বিশেষ করে কেন্দ্র-রাজ্য ক্ষমতা বণ্টন (তিনটি তালিকা), ফেডারেল স্ট্রাকচার, প্রাদেশিক অটোনমি, ফেডারেল কোর্ট (সুপ্রিম কোর্টের মূল), দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ইত্যাদি। ভারতীয় সংবিধানের প্রায় ৬০-৭০% ধারা এই আইন থেকে নেওয়া।

  4. কোন আইন ভারতে সাম্প্রদায়িক পৃথক প্রতিনিধিত্বের সূচনা করে?
    উত্তর -- ১৯০৯ সালের মর্লে-মিন্টো আইন (Indian Councils Act 1909)।

  5. কোন আইনের দ্বারা ভারতে দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়?
    উত্তর -- ভারত শাসন আইন ১৯১৯ (Montagu-Chelmsford Reforms)।

  6. ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচ্ছত্র বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ হয় কোন আইনে?
    উত্তর -- চার্টার অ্যাক্ট ১৮১৩ (ভারতে বাণিজ্যের মনোপলি শেষ, শুধু চা ও চীন বাদে)। সম্পূর্ণ বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ হয় চার্টার অ্যাক্ট ১৮৩৩-এ।

  7. কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপে ব্রিটিশ সংসদের নিয়ন্ত্রণ স্থাপিত হয়?
    উত্তর -- রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ (প্রথমবার)। আরও জোরদার হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট ১৭৮৪-এ।

  8. মন্টেগু-চেমসফোর্ডের সাথে কোন ভারত শাসন আইন যুক্ত?
    উত্তর -- ভারত শাসন আইন ১৯১৯।

  9. কোন আইনের মাধ্যমে ভারতীয়দের সর্বপ্রথম ব্রিটিশ লেজিসলেটিভ কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয় বেসরকারি সদস্য হিসেবে?
    উত্তর -- ১৮৬১ সালের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট।

  10. কোন আইনের মাধ্যমে ভারতে শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ শুরু হয়?
    উত্তর -- ১৮৬১ সালের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট।

  11. ভারতের সংবিধানে ব্রিটিশ যুগের কোন আইনের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বণ্টন শুরু হয়?
    উত্তর -- ভারত শাসন আইন ১৯৩৫।

  12. ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাব কী ছিল? উত্তর --

    • ভারতের ঐক্য বজায় রেখে স্বাধীনতা দেওয়া

    • তিন-স্তর বিশিষ্ট ফেডারেশন (Union, Groups of Provinces, Provinces)

    • গ্রুপিং সিস্টেম (হিন্দু-মুসলিম প্রদেশের গ্রুপ)

    • কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গঠন

    • পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান।

  13. ভারত শাসন আইন ১৯৩৫-এর মাধ্যমে কি সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের বিস্তার ঘটে?
    উত্তর -- হ্যাঁ — পৃথক নির্বাচকমণ্ডলী (Separate Electorates) আরও বিস্তারিত হয় (মুসলিম, তপশিলি জাতি, নারী, শ্রমিক ইত্যাদির জন্য)।

  14. ভারতের হিন্দু ও মুসলিমদের পৃথক নির্বাচনী সংস্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কোন আইনের মাধ্যমে?
    উত্তর -- ১৯০৯ সালের মর্লে-মিন্টো আইন।

  15. মাউন্টব্যাটেন প্ল্যানের মূল বক্তব্য কী ছিল?
    উত্তর -- ভারতকে দুই স্বাধীন ডোমিনিয়নে (ভারত ও পাকিস্তান) ভাগ করা, প্রদেশগুলোকে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, বাংলা ও পাঞ্জাব ভাগ ইত্যাদি।

  16. ভারত শাসন আইন ১৯৩৫-এ কি ‘Provincial Autonomy’ দেওয়া হয়?
    উত্তর -- হ্যাঁ — প্রদেশে দ্বৈত শাসন বাতিল করে পূর্ণায়ত প্রাদেশিক স্বায়ত্তশাসন (Responsible Government) দেওয়া হয়।

  17. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ভারতের কোর্টগুলিকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়?
    উত্তর -- ফেডারেল কোর্ট গঠন (যা পরে সুপ্রিম কোর্টের ভিত্তি), আপিলের অধিকার এবং সাংবিধানিক ব্যাখ্যার ক্ষমতা।

  18. কোন আইনের মাধ্যমে প্রথমবার ভারত থেকে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আপিল করার অনুমোদন দেওয়া হয়?
    উত্তর -- রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ (সুপ্রিম কোর্ট কলকাতায় স্থাপনের সাথে)।

  19. কোন বছরে ব্রিটিশ রানীর অনুমোদনক্রমে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়?
    উত্তর -- ১৬০০ সালে (Queen Elizabeth I)।

  20. কোন ব্রিটিশ আইনের মাধ্যমে ভারত সরকারের চরিত্র Unitary থেকে Federal করা হয়?
    উত্তর -- ভারত শাসন আইন ১৯৩৫ (কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন)।

  21. কোন ব্রিটিশ আইনের মাধ্যমে ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয়?
    উত্তর -- ভারত শাসন আইন ১৯৩৫ (বিধানসভা + বিধান পরিষদ)।

  22. ১৯৪৭ সালের পর থেকে স্বাধীন ভারতের সংবিধান চালু হওয়ার আগে পর্যন্ত কোন আইনের মাধ্যমে শাসন চালু ছিল?
    উত্তর -- ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ (Indian Independence Act) + ভারত শাসন আইন ১৯৩৫ (যতদূর সম্ভব)।

  23. ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ কবে ব্রিটিশ সংসদে পাস হয় / কার্যকর হয়?
    উত্তর -- পাস: ১৮ জুলাই ১৯৪৭। কার্যকর: ১৫ আগস্ট ১৯৪৭।

  24. কোন আইনের মাধ্যমে ১৭৭৪ সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
    উত্তর -- রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩।

  25. কোন ব্রিটিশ আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটিকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
    উত্তর -- চার্টার অ্যাক্ট ১৮৩৩।

  26. চেম্বার অফ প্রিন্সেস কী এবং এটা কোন আইনে স্থাপিত হয়?
    উত্তর -- দেশীয় রাজ্যগুলোর প্রতিনিধিদের সংস্থা। স্থাপিত হয় 1920 সালে। 

  27. ‘Reserved’ ও ‘Transferred’ সাবজেক্ট বলতে ভারত শাসন আইন ১৯১৯-এ কী বোঝায়? উত্তর --

    • Reserved Subjects: গভর্নরের নিয়ন্ত্রণে (অর্থ, প্রতিরক্ষা, আইন-শৃঙ্খলা ইত্যাদি)।

    • Transferred Subjects: ভারতীয় মন্ত্রীদের নিয়ন্ত্রণে (শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ইত্যাদি) — এটাই দ্বৈত শাসন।



সংবিধান হল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের বিজয়। 


এই মেটিরিয়াল কাজে দেবে – 

কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 

Clerkship 

Miscelleneous 

SSC-CGL-CHSL 

WBCS প্রিলিমস ও মেইনস

UPSC Civil Services প্রিলিমস জন্য। 


**কিছু ভুল পেলে, নিশ্চিত ভাবে জানাবেন। 


পরবর্তী চ্যাপ্টার : ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ





You may also like

কোন মন্তব্য নেই: